দস্তরখানার ফজিলত আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্র - শতভ...


মহাসম্মানিত সুন্নত মুবারক খাবারের সময় দস্তরখানার ব্যবহার:

চামড়ার যে বিশেষ বস্তুর উপর খাবার রেখে আহার করা হয় সেই মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে দস্তরখানা বলে।

মহাসম্মানিত সুন্নত মুবারক পালনের গুরুত্ব:

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলো সে প্রকৃতপক্ষে আমাকেই মুহব্বত করলো। আর যে আমাকে মুহব্বত করলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)

দস্তরখানায় খাবার খাওয়ার ফযীলত সমূহ

১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি খয়েরী রঙের চামড়ার দস্তরখানায় এক লোকমা খাবার খাবে, তার প্রতিটি লোকমার প্রতিদানে তাকে ১০০টি করে ছওয়াব দেয়া হবে, ১০০টি জান্নাতের কামরা নির্মাণ ও সুসজ্জিত করা হবে। সে ব্যক্তি দায়েমীভাবে বেহেশতের মধ্যে সমস্ত হযরত নবী ও রসূল আলাইহিমুস সালাম উনাদের অফুরন্ত ছলাত এবং সালাম লাভ করবে। সুবহানাল্লাহ!

২. যে ব্যক্তি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার টুকে টুকে খাবে, কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, পেটের পীড়া দূরীভূত হবে, নেক সন্তান হবে, চোখের জ্যোতি ও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ!

৩. দস্তরখানায় পানাহার করে তা শেষ করার সাথে সাথেই মহান আল্লাহ পাক তিনি সে ব্যক্তির জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ!

৪. যে ব্যক্তি দস্তর খানায় খাদ্য খাবে এবং মেহমানকে খাওয়াবে মহান আল্লাহ পাক তিনি তাকে দয়া, রহমত ও ক্ষমার কুদরতী নজরে দেখবেন এবং তাকে সম্মানিত জান্নাতে প্রবেশ করাবেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাকে শাফায়াত করে সাথে করে নিয়ে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ!

৫. যে ব্যক্তি চামড়ার দস্তরখানায় সবসময় খাবার খাবে, রোজ হাশরের দিনে হযরত জিবরাঈল আলাইহিস সালাম তাকে বেহেশতী পোষাক পরিয়ে বোরাকে করে উপস্থিত করবেন এবং এই অবস্থায় তাকে বেহেশতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ!

খাছ সুন্নতী দস্তরখানা কেমন হবে?

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দস্তরখানা মুবারক ছিল হালকা খয়েরী রংয়ের (খাসীর) চামড়ার। (শামায়েলে তিরমিযী, আনিসুল আরওয়াহ, জামউল ওসায়েল)

আপনারা দেখতে পারছেন কিছু খাসীর চামড়ার দস্তারখানা মুবারক।

বিভিন্ন প্রকার দস্তরখানা মুবারক:

আমভাবে খাসির চামড়ার দস্তরখানা খাছ সুন্নত মুবারক।

তবে গরু এবং উটের চামড়ার দস্তরখানা ব্যবহার করাও সম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভূক্ত।

সুন্নতী দস্তরখানা সহ সমস্ত প্রকার সুন্নতী সামগ্রী পেতে আজই যোগাযোগ করুন। আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মুবারক প্রচারকেন্দ্রে

যোগাযোগের ঠিকানা:

সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫/১ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা – ১২১৭

অনলাইনে অর্ডার করুন: ‍Sunnat.info

অথবা যোগাযোগ করুন: 01711-991246, 01711-272773

বাইকে ধন্যবাদ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!


মন্তব্যসমূহ